বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
শরতের ভাবনা
কাশের
দোলা
যেন চামর হাওয়া দেয়
মা দুর্গার গা'য়,
ঘরের
মেয়ে ফিরছে ঘরে নায়।
ও
মেয়ে,
তুই কী
দেখছিস
সব কি আছে ঠিক?
মানুষের
মুখ, চোখের ভাষা
আর দিগ্বিদিক?
মন্ত্রে
সবাই চাইবে মা'র কাছে
মনের মধ্যে
যার যা সাধ আছে।
চতুর্দিকে
যা চলছে
তিনিও হন রুষ্ট,
সবাইকে
তাই
করেন নাকো তুষ্ট।
দেশ
গাঁ জুড়ে ছেয়ে গেছে
চতুর এবং ভণ্ড,
এবার
তাদের হোক না বিচার
শাস্তি মৃত্যুদণ্ড।
শারদীয়া
কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
শরতের ভাবনা
যেন চামর হাওয়া দেয়
মা দুর্গার গা'য়,
সব কি আছে ঠিক?
আর দিগ্বিদিক?
মনের মধ্যে
যার যা সাধ আছে।
তিনিও হন রুষ্ট,
করেন নাকো তুষ্ট।
চতুর এবং ভণ্ড,
শাস্তি মৃত্যুদণ্ড।

No comments:
Post a Comment