বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
প্রদোষ কান্তি সিংহরায়
শরৎ এলে
শরৎ
আসে শরৎ আসে
শিশির ঝরে দূর্বা ঘাসে
নীল আকাশে
সাদা মেঘের ভেলা
দুধসাদা
মেঘ আকাশ জুড়ে
ঘুরে বেড়ায় উড়ে উড়ে
মন ভরে যায়
দেখে তাদের খেলা
সোনালি
রোদ ঝলমলিয়ে
দিচ্ছে যেন সব গলিয়ে
শিশির কণা
মুক্ত হয়ে জ্বলে
নদীর
তীরে, মাঠের শেষে
কাশফুলেরা উঠল হেসে
শিউলি ঝরে
শিউলি গাছের তলে
নাচের
তালে ঢাক বেজে যায়
ঢ্যাংকুড়াকুড় ঢাকি পাড়ায়
পোটো পাড়ায়
হচ্ছে ঠাকুর গড়া
আগমনীর
সুরটা ভাসে
সোনা রোদে, নীল আকাশে
পুজো এলো
উঠবে লাটে পড়া
শারদীয়া
ছড়া
প্রদোষ কান্তি সিংহরায়
শরৎ এলে
শিশির ঝরে দূর্বা ঘাসে
নীল আকাশে
সাদা মেঘের ভেলা
ঘুরে বেড়ায় উড়ে উড়ে
মন ভরে যায়
দেখে তাদের খেলা
দিচ্ছে যেন সব গলিয়ে
শিশির কণা
মুক্ত হয়ে জ্বলে
কাশফুলেরা উঠল হেসে
শিউলি ঝরে
শিউলি গাছের তলে
ঢ্যাংকুড়াকুড় ঢাকি পাড়ায়
পোটো পাড়ায়
হচ্ছে ঠাকুর গড়া
সোনা রোদে, নীল আকাশে
পুজো এলো
উঠবে লাটে পড়া

No comments:
Post a Comment