বাতায়ন/শারদীয়া/কবিতাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতাণু
সলিল মুখোপাধ্যায়
শরৎ ও একটি জানালা এবং আরও তিন
শরৎ ও একটি জানালা
সারাবছর
যে জানালাটি
ধুলো আর দীর্ঘশ্বাসের কব্জায় থাকে,
শরৎ
এসে তার কপাটে আঙুল রাখে।
কেউ দেখে না।
শুধু ভোরের দিকে
একটু নীল ঢুকে পড়ে ঘরে—
টেবিলের ওপর প'ড়ে থাকা
অসমাপ্ত পরিকল্পনার পাশে, বলে
নতুন করে নতুন পাতায় লিখতে।
উৎসবের পরে
উৎসবের
ঢাক থেমে গেলে
শহর ফের তার পুরোনো চেহারায় ফেরে।
আলো, সাজসজ্জা খুলে নেওয়া হয়
ফুলেরা ফিরে যায় স্বাভাবিক চাহিদার বৃত্তে
নদীর ধারে পড়ে থাকে কয়েকটি ছেঁড়া আলপনা।
শরৎ, তুমি তোমার সাদা মেঘগুলো
অন্তত আরো কিছুদিন শুধু আকাশে না
রেখো সেইসব অন্তরে— যেখানে বহুদিন পরে
কয়েকটা সূর্য ওঠা সকাল এসেছে।
উৎসবের পরেও যেন আলোর আভাটুকু থাকে।
শরৎ এলে
ঋতুটা
কারও ক্ষত সারায় না,
কোনো
পুরোনো ঋণ মুছে দেয় না
ফিরিয়ে আনে না হারিয়ে যাওয়া মানুষ।
তবু
শরৎ এলে কেন যেন মনে হয়
হৃদয়ের পাত্রে সে ঢেলে দিল
তার আকাশের মতো প্রশান্ত আবেশ, আর
তার রোদের মতো ঝলমলে ভাব মেশানো
অপার সুখের অনুভূতি।
শরতের কাব্য
বর্ষা
ঋতুর মেঘ-মেদুর বিষণ্নতা পেরিয়ে
শরৎ আসে আনন্দেরই আবাহন নিয়ে।
প্রতিদিন
শিউলি-ঝরা শুচিস্নিগ্ধ ভোর,
শরৎকে
দেয় কাব্য লেখার সুগন্ধি আখর।
কাশফুল
দোলে হাওয়ায়, উচ্ছ্বাসে ভরপুর
শরৎ আঁকে মনোরম ছবি, মালিন্য হয় দূর।
জীবনযুদ্ধে
ধুঁকতে থাকা অযুত নিযুত প্রাণে,
শরৎ
এসে মন মাতানো সুরের পরশ আনে।
উৎসবের
ধুম রং ছড়িয়ে, আশার দীপ জ্বেলে,
শরৎ
আসে ভগ্ন প্রাণে স্বপ্ন-ডানা মেলে।
শারদীয়া
কবিতাণু
সলিল মুখোপাধ্যায়
শরৎ ও একটি জানালা এবং আরও তিন
শরৎ ও একটি জানালা
ধুলো আর দীর্ঘশ্বাসের কব্জায় থাকে,
কেউ দেখে না।
শুধু ভোরের দিকে
একটু নীল ঢুকে পড়ে ঘরে—
টেবিলের ওপর প'ড়ে থাকা
অসমাপ্ত পরিকল্পনার পাশে, বলে
নতুন করে নতুন পাতায় লিখতে।
শহর ফের তার পুরোনো চেহারায় ফেরে।
আলো, সাজসজ্জা খুলে নেওয়া হয়
ফুলেরা ফিরে যায় স্বাভাবিক চাহিদার বৃত্তে
নদীর ধারে পড়ে থাকে কয়েকটি ছেঁড়া আলপনা।
শরৎ, তুমি তোমার সাদা মেঘগুলো
অন্তত আরো কিছুদিন শুধু আকাশে না
রেখো সেইসব অন্তরে— যেখানে বহুদিন পরে
কয়েকটা সূর্য ওঠা সকাল এসেছে।
উৎসবের পরেও যেন আলোর আভাটুকু থাকে।
ফিরিয়ে আনে না হারিয়ে যাওয়া মানুষ।
হৃদয়ের পাত্রে সে ঢেলে দিল
তার আকাশের মতো প্রশান্ত আবেশ, আর
তার রোদের মতো ঝলমলে ভাব মেশানো
অপার সুখের অনুভূতি।
শরৎ আসে আনন্দেরই আবাহন নিয়ে।
শরৎ আঁকে মনোরম ছবি, মালিন্য হয় দূর।

No comments:
Post a Comment