প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

রুনু দিদি | শিখর চক্রবর্তী

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
শিখর চক্রবর্তী
রুনু দিদি
 
তুমি কথা দিয়েছ, তাই
এই কাশবেলায় তুমি আসবেই জানি।
 
তোমার আলোয় বসে, শিশির চোখে
একটি একটি করে শিউলি গাঁথবে
নিষ্প্রভ রুনু দিদি।
 
তারপর নিভৃত গৃহকোণে
রোজের মতোই আঙুল বোলাবে
সেই ফটোফ্রেমটায়।
সবাই তো কথা রাখে না—
আসব বলেও আসে না।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)