বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
শকুন
ছোটবেলায়
শকুন দেখেছি অনেক।
দূর আকাশে সাঁই সাঁই চক্কর দিত
সকালে-বিকালে।
এখন
দেখি না আর।
রাতের বেলায় নারকেলডাঙায়
পাখার ঝপাজপ শব্দ আসত কানে।
আকাশে
এখন শকুন দেখি না আর।
অথচ প্রতিদিন উড়ে আসে।
শহরে, পাড়ায়। মানুষের মাংস ছিঁড়ে খায়।
শারদীয়া
কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
শকুন
দূর আকাশে সাঁই সাঁই চক্কর দিত
সকালে-বিকালে।
রাতের বেলায় নারকেলডাঙায়
পাখার ঝপাজপ শব্দ আসত কানে।
অথচ প্রতিদিন উড়ে আসে।
শহরে, পাড়ায়। মানুষের মাংস ছিঁড়ে খায়।

No comments:
Post a Comment