প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

  বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন ।...

Friday, September 18, 2026

আল্লাদি | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
তড়িৎ চক্রবর্তী
আল্লাদি

সে জঙ্গলের ভিতরে ছুটল। পলাশ পাড়ল। বাকল ছিঁড়ে গাঁথল। ছুটল সেই দেবতার কাছে। লোকেরা আটকাতে চাইল তাকে।

 
অজয় নদের ধারে মানুষের ঢল। রূপসা গ্রামের মানুষ ভক্তিতে গদগদ। শান্ত সৌম্য মুখে লেগে আছে স্মিত মিষ্টি হাসি। দুটো হাত আকাশের দিকে তোলা। চোখ কখনো খুলে বা বুজে কী যেন বিড়বিড় করে এক ভাবে নাগাড়ে বলে চলেছে। চোখে জলের ধারা।
 
গৌরবর্ণ চেহারা। খাঁড়া নাক লাল টুকটুকে ঠোঁট দরদি টানা চোখ। মুণ্ডিত মাথা আরো তাঁকে রূপবান করেছে। কেউ হাত জোড় করে পায়ের কাছে কেউ তাঁকে নকল করে হাত উপরে তুলে বিড়বিড় করছে। মেয়েরা গলায় কাপড় দিয়ে তাঁকে নমস্কার করছে।
 
আল্লাদি সর্দারপাড়ার ছুঁড়ি। চাপা রং ঠোঁট দুটো বেশ মোটা, কিন্তু দেখতে বেশ। চেকশাড়িটা জম্পেস করে টেনে পরেছে।জানে তাকে দেখে ছোঁড়াদের কেন বুড়োদেরও বুক কাঁপে। কারুকে গুরুত্ব না দিয়ে মোটা ঠোঁট উলটে একটু নিতম্ব হেলিয়ে সোজা হাঁটা দেয়।
 
অজয় পাড়ে কে একজন নাকি এয়েছেন, যাকে দেখার জন্যে দলে দলে সবাই ছুটতিছে।’ সেও একটা লাল বড় টিপ আর কালো ফিতেতে চুল বেঁধে ছুটল মানুষটাকে দেখতে। সর্দারপাড়ার লোকদের এখানে ঢোকার অধিকার নেই, তাই কায়েত বামুনগুলান তাকে মানুষটাকে দেখতে দিল না।
 
অনেক এদিক-ওদিক থেকে ঝোঁক কেটে যখন দেখতি পেলো না, নদীর দক্ষিণ ধারে যেখানে কারুর ভিড় নেই, সেখান থেকে সে দেখল মানুষটাকে।
-উড়িববাস। এ তো মানুষ লয়। এ’দেবতা গো। তবে এ’মানুষটা তার বড়ই আপন। এঁর জন্যেই তার পৃথিবীতে আসা।
সে জঙ্গলের ভিতরে ছুটল। পলাশ পাড়ল। বাকল ছিঁড়ে গাঁথল। ছুটল সেই দেবতার কাছে। লোকেরা আটকাতে চাইল তাকে। সে ছিটকে সরিয়ে দিল। গৌরাঙ্গ যুবককে পরাল লাল পলাশের মালা। তারপরে টলতে টলতে আল্লাদি ঘরে ফিরে এলো। আর কিছুই তার মনে নেই।
 
এখন সারাদিন-রাত হরিনাম করে কাটে তার আর পেট ভরে ভিক্ষান্নে।
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)