প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

  বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন ।...

Friday, September 18, 2026

মৃন্ময়ী পায়ে রাখি ঋতুর অঞ্জলি | বিকাশ চন্দ

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
বিকাশ চন্দ
মৃন্ময়ী পায়ে রাখি ঋতুর অঞ্জলি
 
কুয়াশা ভেজা কাশের ঝালর শূন্যের স্বপ্ন দেখে
এখনো দরজা আগলে মাটির জাগরী প্রাণ
দাহহীন যন্ত্রণায় কেবল দিনযাপন অদৃষ্ট হাতে
কতটা মসৃণ পথে হেঁটে আসবে ঈশ্বর-ঈশ্বরী অভিলাষ
 
বাতাসের টানে ভাসে বিষাক্ত ভাষার বিষ অহর্নিশ
ছেঁড়াখোঁড়া ক্যানভাসে নির্বাসিত জীবনের ছবি
মাটির জমিনে ঘুমিয়ে রাতভেজা শ্রমের জুবুথুবু শরীর
ডাঁয়ে-বাঁয়ে শুয়ে আছে নির্বাসনের অজানা পথ
 
মা জানে পৃথিবীর ঋতুতে সে কেমন আগমনি দিন
যাপন কালের যন্ত্রণা বুঝিনি জন্মাবধি
কেমন জন্মের কেমন ঠিকুজি-কুলুজী কেমন রক্তের সংলাপ
অনন্ত উল্লাস সেই জন্মলগ্নে কালো ভাঙা আলোর কান্নায়
 
অকালে মূর্তি ভাঙার শব্দ শোনে প্রাণের প্রতিমা
মণ্ডপে মণ্ডপে ভ্রান্তিবিলাস আলোর মহিমায়
কোথায় ছিল কেমন মানুষ ইতিহাস কী বলে
সকল দুর্গতি থমকে দাঁড়িয়ে শোনে গায়ত্রী উচ্চারণ
কল্প ছায়ায় বাঁচে মানুষের সকল পরিসর
চিন্ময়ী আত্মার টানে মৃন্ময়ী পায়ে রাখি ঋতুর অঞ্জলি
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)