বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
দিলীপ কুমার পাত্র
পড়ল কাঠি ঢাকে
নীল
গগনে মেঘের ভেলা
বইছে পবন কাশে
রাজীব শালুক দিঘি জলে
খিলখিলিয়ে হাসে।
কাঠামোতে
মাটির প্রলেপ
স্কুল ও কলেজ ছুটি
কুমোরটুলি ঠাকুর গড়ায়
রাখে না কোনো ত্রুটি।
রবির
কিরণ ঝলমলিয়ে
শিউলি সুবাস ছড়ায়
আগমনির সুরে ধরা
খুশিতে মন ভরায়।
গজে
চড়ে আসবে উমা
ঘুচবে সকল আঁধার
ছেলেমেয়ে পতি নিয়ে
ছড়ায় রূপের বাহার।
মেঘের
কোণায় তুলি দিয়ে
মজার কথা লিখে
শঙ্খ বাজে কাঁসর বাজে
আজকে দিকে দিকে।
বছর
ঘুরে আসবে উমা
পড়ল কাঠি ঢাকে
শরৎ রানী সুবাস ছড়ায়
কেউ কি ঘরে থাকে?
শারদীয়া
ছড়া
দিলীপ কুমার পাত্র
পড়ল কাঠি ঢাকে
বইছে পবন কাশে
রাজীব শালুক দিঘি জলে
খিলখিলিয়ে হাসে।
স্কুল ও কলেজ ছুটি
কুমোরটুলি ঠাকুর গড়ায়
রাখে না কোনো ত্রুটি।
শিউলি সুবাস ছড়ায়
আগমনির সুরে ধরা
খুশিতে মন ভরায়।
ঘুচবে সকল আঁধার
ছেলেমেয়ে পতি নিয়ে
ছড়ায় রূপের বাহার।
মজার কথা লিখে
শঙ্খ বাজে কাঁসর বাজে
আজকে দিকে দিকে।
পড়ল কাঠি ঢাকে
শরৎ রানী সুবাস ছড়ায়
কেউ কি ঘরে থাকে?

No comments:
Post a Comment