প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, August 5, 2023

বর্ষা | প্রেমের এ মাস | পিন্টু বেতাল

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
পিন্টু বেতাল

প্রেমের এ মাস

বৃষ্টি যদি বায়না ধরে
মনকে বাঁধি কেমন করে
লাগলে লাগুক অঙ্গে দোলা 
ভিজব আবার নতুন করে-
 
ভিজল যদি আঁচল তোমার
একটু নাহয় কাছেই আরো
অযুত প্রেমের উষ্ণ ছোঁয়ায়
শীতল বারি ঝরুক অঝোর,
 
বৃষ্টি নাহয় বাজাক নূপুর 
ছলাৎ ছলাৎ আসন পাতি 
পাগলপারা প্রেমের স্রোতে
ডুবব নাহয় আমরা সখী-
 
ভিজলে ভিজুক একাত্ম মন 
ভিজলে ভিজুক প্রাণের বসন 
উথালপাতাল মাতাল লাজে 
বৃষ্টি বলে প্রেমের এ মাস;
 
ভিজব আমি পাগলপারা,
ঝর ঝরে পড় অঝোর ধারা,
টাপুরটুপুর বায়না জুড়ে
ঝরিস যেমন আত্মহারা।

2 comments:

  1. বাহ। - জয়িতা

    ReplyDelete
    Replies
    1. আন্তরিক কৃতজ্ঞতা

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)