প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, August 5, 2023

বর্ষা | বৃষ্টি | অমিতা দাস

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
অমিতা দাস

বৃষ্টি

দীর্ঘ দিনের প্রতীক্ষায়
সেই মায়া ভরা সিক্ত আবেশ
উদাস মনের একতারায় বাজে শুধু অভিসারের গান…
 
মেঘের রোদ্দুরে শুকনো
প্রেমের চিঠি
দূর দেশের কোন নাগরিকার ভুলে যাওয়া স্বপ্ন।
 
তবু তুমি আসো
নতুন প্রেমিকের সন্ধানে
অলকা থেকে তিলোত্তমার
বুকে এঁকে যাও রৈখিক নিমগ্নতা।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)