প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Saturday, November 11, 2023

হাতটি তোমার | অলক চক্রবর্তী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
অলক চক্রবর্তী

হাতটি তোমার


হাতটি তোমার পরিষ্কার, গ্লাভ্‌স পরেছ বেশ
আইন কত লিখলে তবু হয়রান এক শেষ,
আইন তোমার আইন আমার আইন সবার ঠিক
কিন্তু মোটা পৃষ্ঠা ধ্বসে পথ হারালো দিক।
 
আইন কোথা? হারান মাঝি পরাণ খুলে কাঁদে
ঘর পোড়াল যারা এখন ঘোরে ঝান্ডা কাঁধে,
ঝান্ডা আমার ঝান্ডা তোমার ঝান্ডা সবার নয়
ঝান্ডা নয় মানুষ সত্য নিঃসংশয় জয়।
 
গ্লাভসটা এবার ফেলে দেবে হাতটা কেন নয়
ইতিহাস আর বিজ্ঞানের ব্যর্থ সমন্বয়,
তোমার জন্য রক্ত গ্লাভ্‌স শিশুর পোড়া ছাই
এ সব তোমার বর্বরতা রাজনীতি কিছু নাই।
 
বাংলা আমার কাঁদছে জোরে শিশুরা মুহ্যমান
শিশু না হাসলে মৃত্যু মিছিল বিস্তৃত শ্মশান।

2 comments:

  1. শিপ্রা ভট্টাচার্যNovember 11, 2023 at 8:59 PM

    অসাধারণ!

    ReplyDelete
  2. অসামান্য উপস্থাপন

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)