প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 11, 2023

প্রতীক্ষা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়

প্রতীক্ষা


এতদিন বাদে হলেও তুমি এসেছো
এ যে আমার কত বড় প্রাপ্তি
তা তুমি বুঝবে না সুলতা

জানতাম একদিন বিকেল হবে তা হোক
পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে
চোখের পলক পড়েনি কতদিন
মণিদুটি কবেই পাথর হয়েছে
অবশিষ্ট বলতে নীরব কিছু সংকেত
ছিল শুধুই অবলম্বন, শেষ পর্যন্ত তাও
তবু পথের দিকেই চেয়ে থেকেছি
এখনো ভাবলে ধক করে ওঠে, নক্ষত্র সাক্ষী
সে নয়তো, আজ আমার এতদিনের
নিয়মভঙ্গ, সস্নেহ উচাটন…

লোকে বলে কপাল পুড়েছে
লোকে বলে দিনগত পাপক্ষয়
লোকে তো কত কথাই বলে

তবু তো দেখা হলো
হলো তো নাকি
একটাই জন্ম সুলতা
নিয়তি খণ্ডাবার সাধ্য কার আছে…

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)