প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Saturday, November 11, 2023

অরণ্যে রোদন | পিন্টু বেতাল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
পিন্টু বেতাল

অরণ্যে রোদন


একটা গোটা অরণ্য সাক্ষী রেখে 
পাহাড় ব্যবধান,
বুকের বাঁ-দিকটাতে উঠলে জেগে-
পাথর, অভিমান;

বেশ কয়েক দফা ভাঙন সয়েও 
নদীর মতো চোখ,
মনের গভীর পাহাড় সাক্ষী রেখে 
ফল্গুধারার স্রোত;

হাজার আবেশ মাখা উঠোন জুড়ে এখন বাতাস ক্ষীণ-
বুকের বাঁদিক থেকে উঠলে আওয়াজ, 'হৃদয় ভাঙার ঋণ…'
বিশেষ দাগের মতন পর্ণমোচীর পাতায় কেবল ঝড়,
সাধের কানন জুড়ে আকুল সাগর; বসন্ত মর্মর।

তবু, আকাশ সমান সান্ত্বনা যা, "সময় - পীঠস্থান";
গোটা অরণ্য বা সাক্ষী পাহাড় - "মানুষ" বেসামাল।

"জীবন"- বাঁকের মতো ছড়িয়ে পথে; সবুজ - অভিধান।

1 comment:

  1. কবিতার কাছে যত আমি ঋণী -
    তারই কিছু দান বাতায়নে দামী ....

    কৃতজ্ঞতা অন্তবিহীন 🙏🙏🙏

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)