প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 11, 2023

ডায়াটোম ও ডায়াটোন | স্নেহাশিস মুখোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
স্নেহাশিস মুখোপাধ্যায়

ডায়াটোম ও ডায়াটোন ৪

বিভ্রান্তি


তোমাকে যদি বিটোফেন শোনাতে পারতাম!
বিটোফেন শুনেছ নিশ্চয়ই! 
এক-একটা পরমাণুর ভেতরে সন্দেহ ঘনিয়ে উঠছে।
এর নাম ভালবাসা।
তার মানে, ভালবাসা ঘনিয়ে উঠছে।
তোমার পায়ের নখ, নেলপালিশের সদ্য জেগে ওঠা গন্ধ - 

পায়ের পাতার ওপর আর একটা অস্তিত্ব।
জঙ্ঘার ওপরে বোলতার কামড়ের মতো
প্রেমিকের আদর, জিভের আমুল রস,
ফুলে ওঠা স্তনবৃন্তের কাঁটা...
সব বিটোফেন শোনাতে পারত।
অন্ধ হাতড়ে হাতড়ে ভালবাসে।
তেমন অন্ধ নই বলে আপশোশ হয়।
তার মানে ভালবাসা ঘনিয়ে উঠছে। 
তোমাকে দেখলে,
সবার সামনে জড়িয়ে ধরব।
জানো গোড়ালির দুপাশে কেন আক্ষেপ থাকে?
গোড়ালি ভালবাসায় সাড়া দেয় না।
শুধুই অবশ হয়ে থাকে।
অবশ ভালবাসার কালশিটে পাদদেশে

একদিন তুমিই আগ্নেয়গিরির ঝড় তুলবে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)