প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Saturday, November 11, 2023

উঠোন জুড়ে কবিতা | বিজয় শীল

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
বিজয় শীল

উঠোন জুড়ে কবিতা


ভোর-পাখি ঠোঁটে ঠোঁটে সূর্য ছড়ালে
উঠোন জুড়ে ছড়িয়ে থাকে জীবনকবিতা…
 
সেখানে বলরাম চাষি বৃষ্টিকালে
রাতের একফালি চাঁদ পেড়ে নিয়ে
কাস্তের গান বাঁধে
পোয়াতি মাঠ ধানফুলে সাজায়
পৃথিবীর বেঁচে থাকার উপন্যাস!
 
তখন বলরামের হাসিখুশি বউটা
দুর্গাথানে নবপত্রিকা বাঁধে
আর গুনগুন গীতাঞ্জলি আওড়ায়
‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’

4 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)