বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতা
জয়িতা
চট্টোপাধ্যায়
মৃত্যুকে চিঠি
হে প্রিয় মৃত্যু-সখা তোমার প্রিয়
মুখ ভালবাসি
শীত-গ্রীষ্মে তোমাকে স্মরণ করি
নদীর ভাঙন ছেড়ে আমি তোমার কাছে এসেছি
শীত-গ্রীষ্মে তোমাকে স্মরণ করি
নদীর ভাঙন ছেড়ে আমি তোমার কাছে এসেছি
শহরের আলোকিত উৎসবের নীচে তুমি থাকো
তুমি নিকটে নিদর্শন রাখো
শীতের শেষে এখানে মৃত্যু সমারোহ
সমস্ত বোধের উৎস উড়িয়ে-পুড়িয়ে
আমি ঝরে যাই খসে যাই—
তোমাতেই সমাপ্তি তোমাতেই আরোহ…
তুমি নিকটে নিদর্শন রাখো
শীতের শেষে এখানে মৃত্যু সমারোহ
সমস্ত বোধের উৎস উড়িয়ে-পুড়িয়ে
আমি ঝরে যাই খসে যাই—
তোমাতেই সমাপ্তি তোমাতেই আরোহ…

গভীর অথচ সাবলীল,,, অনন্য সৃষ্টি
ReplyDeleteThank u sir
Delete