প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 11, 2023

ষড়যন্ত্র | সুশান্ত গঙ্গোপাধ্যায়

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা
সুশান্ত গঙ্গোপাধ্যায়

ষড়যন্ত্র


জীবনে আমরা শুধুই ষড়যন্ত্র করি
 
এই শবযাত্রার শেষের স্টেশনে এসেও
                     মানুষ ষড়যন্ত্রে ব্যস্ত
এই সব প্রগল্‌ভতার জন্য
আমাকে বাচাল ভেবে আনন্দ পেতে পারেন
কিন্তু এটাই সত্য।
 
অল্প বয়সে জানতাম
রাশিয়া আর আমেরিকা
একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।
সেই অবিরাম যাত্রা তো চলছেই
এখন ষড়যন্ত্রকারী আরও অনেক দেশ…
আবার অতি সাধারণ এ দেশেও
হাজার হাজার ষড়যন্ত্র
আসলে মধ্যমেধার বাড়বাড়ন্ত হলে
এটাই হয়।

2 comments:

  1. চমকপ্রদ বাস্তব,,, বেশ সুন্দর

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)