বাতায়ন/অন্য চোখে/১ম
বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
অন্য চোখে
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুখ/ছবি, সাহিত্যে তার প্রভাব
তুষার ভট্টাচাৰ্য
ডিজিটালি প্রচারের আয়না সাহিত্যের মৃগয়াক্ষেত্র নয়
কথায় বলে 'পহলে
দর্শনধারী ফির গুণ বিচারী' কিংবা 'সুন্দর মুখের জয় সর্বত্র' জীবনের সর্বক্ষেত্রে
এই প্রবাদের প্রভাব পড়লেও যে কোনও সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রতিভাই শেষ কথা বলে
মনে হয়।
চলচ্চিত্র, নাটক,
যাত্রাপালা এসবের ক্ষেত্রে সুন্দর মুখ দর্শকদের আকর্ষণ করতে পারে অনায়াসে। কিন্তু
সৃষ্টিশীল সাহিত্যের ক্ষেত্রে সুন্দর মুখের আদৌ কোনও প্রভাব নেই। যদিও ইদানীং
সোশ্যাল মিডিয়ায় যেসব লেখক-লেখিকা নিজের সুন্দর মুখ প্রদর্শন করছেন ফেসবুক নামক
প্রচারের আয়নায় তারা চেনাজানা পরিধিতে হয়তো হাজার লাইক, 'আহা', 'বাহ্' কিংবা
'দারুণ' 'খুব ভাল' ইত্যাদি কমেন্টস পাচ্ছেন, এর দ্বারা কিন্তু তাদের সৃজনশীলতার
কোনও মূল্যায়ন হচ্ছে না।
আসলে এটা ভাবতে হবে যে সুন্দর মুখ ফেসবুকে ২৪ ঘন্টা পোস্ট করলেই যে সিরিয়াস পাঠক মহলে লেখক লেখিকার প্রচার বেড়ে যাবে এমন কোনও গ্যারান্টি নেই।
অন্তত সৃজনশীল
সাহিত্যের ক্ষেত্রে সুন্দর মুখের কোনও প্রভাব আদৌ পড়ে না। ডিজিটাল সোশ্যাল মিডিয়া
নামক প্রচারের আয়না সাহিত্যের মৃগয়াক্ষেত্র আদৌ নয়।
সমাপ্ত

No comments:
Post a Comment