প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, February 22, 2024

বিরহ | ফিরে এসো | শুভ্রকান্তি মজুমদার

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

শুভ্রকান্তি মজুমদার

ফিরে এসো


ফিরে এসো, ফিরে এসো আবার কাছে।
বুকের ভিতর যে তিরটা বিঁধে আছে,
খুলে নাও তাকে আলগোছে।
রক্তাক্ত ক্ষতস্থান যত্নে করো নিরাময়
 
তারপর দেখ, আমি সেই
আগের মতোই আছি কিনা সেই হৃদয়,
সেই মন নিয়ে। এখনো পুড়ে পুড়ে
নিঃশেষ হয়ে গিয়ে হইনি ভস্ম,
বুভুক্ষু বুকের বীণার তার আমার,
আবার বেজে উঠবে, পেলে সেই অতি
পরিচিত তোমার আঙুলের স্পর্শ।
এ কথা নিশ্চিত জেনো।
ফিরে এসো,
আবার ফিরে এসো, এই নদীতে চড়া
পড়েনি মোটেও, এখনো বুকজল ভরা।
ডুব দাও, সাঁতার কাটো, সবকিছু হয়ে গেলে
তোমায় নিয়ে, আবার আকাশে উড়ব,
এখনো ভুলে যাইনি আমি
আকাশে ডানা মেলে ওড়া।

ফিরে এসো, আবার ফিরে এসো।

9 comments:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)