প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, February 21, 2024

বিরহ | টাইম ফুল | দেবশ্রী রায় দে সরকার

বাতায়ন/বিরহ/গল্পাণু/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | গল্পাণু

দেবশ্রী রায় দে সরকার

টাইম ফুল


জানালার পর্দার ঠিক পিছনে সুরঞ্জনার টাইম ফুলের গাছ। এটা অর্কের একমাত্র উপহার, বিবাহ পরবর্তী জীবনে যা তার সঙ্গে রয়ে গেছে। অর্ক তাকে

Portulaca বলে ডাকত। যার মনে time ফুল। অর্কের দেওয়া time ফুল অনেক আগেই নিঃশেষ হয়ে গেছে, সম্পর্কও অবশিষ্ট নেই। দুজনেই জীবনের রোজনামচায় দুটি পৃথক সংসারে। তবুও সুরঞ্জনা টবটাকে বাঁচিয়ে রেখেছে। বিবাহের ১৫ বছর পরেও। মনে মনে লালিত করছে এক যুগের বিরহ। time ছিল না যার জন‍্য, আজও নিয়মিত time ফুলকে লালিত করে তার টবে। আর বিরহকে রাখে প্রতিদিনের উদ্‌যাপনে…

 

সমাপ্ত

3 comments:

  1. Wonderful❤️❤️👌

    ReplyDelete
  2. কোথাও কেউ ভালো নেই....
    প্রতিটি মানুষ কিছু শূণ্যতা নিয়ে বাস করে......

    ReplyDelete
  3. খুব ভালো লাগলো।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)