প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 10, 2024

নির্লিপ্ত মানুষ | নাসির ওয়াদেন

 

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
নাসির ওয়াদেন

নির্লিপ্ত মানুষ


মাঠঘাট ধু-ধু করছে যুদ্ধ শেষ
প্রতিদ্বন্দ্বী নেই, ছিল
কিন্তু এখন থাকে না এখানে

নগর সংকীর্তনে বেরিয়ে গেছে মুখের প্রলেপ
জীবনযাপন যদি শিল্প না হয়
তবে শিল্পের রহস্য শিল্পেই থাক

অন্ধকারে হাতড়াতে হাতড়াতে মনে হলো
আমি আছি আমার ভেতরে, সবই আছে
শিরদাঁড়া নেই, তাই দাঁড়াবার কোনো শক্তি নেই

মানুষ নির্লিপ্ত হয়ে গেছে বহুদিন
ঝড় থেমে গেছে জীবনের ক্ষেত্রভূমিতে
একটা অদৃশ্য হতাশ যা গাছ হয়ে ওড়ে
পাখি থেকে, ডানা থেকে, দূরে স্বপ্নের ডালে

এক অতিকায় ভয় বাসা বেঁধে রেখেছে

আমরা কি ভুলে যাব মুক্তির গান,
মাটি যখন কাঁদে, শুনে তবুও বধির সেজেছে

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)