বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০
কবিতা
সুশান্ত সেন
ছলনা
নিজেকে ছলনা করে কী লাভ
ক্ষমতার বাইরে তো যেতে পারবে না
শুধু গাছ পুঁতলেই তো ফুল ফোটে না
জল দাও সার দাও
আগাছা তুলে ফেলে নজর রাখো প্রতিদিন।
সাধনা ছাড়া ফল মিলবে না
অনেক অনেক দিন ধরে বলে গেছেন গুণীজন।
চেষ্টা করলে এক সময় ফুল ফুটবেই
বসন্ত আসবে ঠিক সময়ে।
ক্ষমতার বাইরে তো যেতে পারবে না
শুধু গাছ পুঁতলেই তো ফুল ফোটে না
জল দাও সার দাও
আগাছা তুলে ফেলে নজর রাখো প্রতিদিন।
অনেক অনেক দিন ধরে বলে গেছেন গুণীজন।
বসন্ত আসবে ঠিক সময়ে।
দারুন লেখা
ReplyDelete