প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, February 10, 2024

পৃথিবী জাদুঘর হয়ে গেলে | তৈমুর খান

 

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
তৈমুর খান

পৃথিবী জাদুঘর হয়ে গেলে


মসৃণ চাতালে আমি একা একা খেলি
নিদারুণ কাঁটাবনে চকিত চাতক দোল খায়।
আহা সৌভাগ্যের কিনারায়
বাসন্তিক প্রচ্ছদে শহর সেজে ওঠে
আকাশে আকাশে তার নীল মেঘ যায়
 
ভালবাসার কোনো ভাষা নেই
শুধু দৃষ্টির ভেতর চোখ চেয়ে থাকে
চোখের আরশিতে ভাসে ছায়া
নীরবে ছায়ার বাঁশি বেজে ওঠে শুনি
 
নদীর কিনারায় আলোঘুমে
মন চলে যায় একা একা
শূন্যের অবিরাম ডাকে কেঁপে ওঠে ঝাউবন
ঝাউবনের মায়ায় ফুটে ওঠে বিরহ কুসুম
 
পৃথিবী জাদুঘর হয়ে গেলে
আমরাও নিথর পুতুল…

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)