ছোটগল্প
অখণ্ড স্ত্রী
শহরে এখনও সাহস করে ঢুকতে পারেনি হিম। কিন্তু জঙ্গল ঘেরা এই
গ্রামের গাছের পাতায় পাতায় জেগে থাকে ভোরের হিম।
গ্রামে ঢোকার মুখেই মস্ত শিউলি গাছ। সারাবছর দাবদাহে দগ্ধে,
শরৎ মরশুমে তার বুকে এখন মধু।
গাছের নীচ থেকে ফুল কুড়িয়ে চলেছে এক বিগত যৌবনা মহিলা। হাতে
ঝোলানো প্লাস্টিকের ব্যাগ প্রায় ভরে উঠেছে। ফুল কুড়ানো শেষ হলে ধীর পায়ে
গ্রামের পুরনো মন্দিরের দিকে পা বাড়ায়। সকাল সকাল ধুয়ে মুছে রেখেছে মন্দিরের
রোয়াক। সন্তর্পণে সেখানে ফুলগুলো রাখে, নরম মাটি থেকে দূর্বা তোলে। এটা তার
নৈমিত্তিক কাজ।
তার কোনোদিন সিঁথি শূন্য দেখা যায়নি। কপালে অস্তরাগের সূর্য, টকটকে
আলতা রাঙানো পায়ে হেঁটে চলেছে বছরের পর বছর।
তার একটা নামও আছে, কিন্তু কেউ কোনোদিন দেখেনি তার সিঁথি
রাঙানো মানুষটিকে।
সমাপ্ত

No comments:
Post a Comment