প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | রং বদল ও অন্যান্য | পাপিয়া অধিকারী

বাতায়ন/পূর্বরাগ/কবিতাণু/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতাণু

পাপিয়া অধিকারী

রং বদল ও অন্যান্য

রং বদল

আকাশের মেঘ ভেসে ভেসে দেখে
রং বদলের খেলা
ফাগুনে গুলালে হরষিত ধরা
পূর্বরাগের পালা
 
লাজুক সোহাগ
 
কোকিলের ডাকে বাঁশির সুরেতে
বাতাসে মিশছে সুর
পূর্বরাগের লাজুক প্রহর
সোহাগেতে ভরপুর
 
পথ ভোলা
 
কচি পল্লবে রাঙা ভালবাসা
জাগিছে পলক তুলি
বসন্ত বায় পরশ পাইয়া
গিয়েছে যে পথ ভুলি
 
ইচ্ছা স্বপ্ন
 
অশোক শিমুল কিংশুক আর
আগুনে রাঙানো হিয়া
পূর্বরাগের স্বপ্ন আঁকিছে
তোমার ইচ্ছা দিয়া
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)