প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, April 4, 2024

পূর্বরাগ | গভীরে | মালা ঘোষ মিত্র

বাতায়ন/পূর্বরাগ/কবিতা/১ম বর্ষ/৩২তম সংখ্যা/২৩শে চৈত্র, ১৪৩০

পূর্বরাগ | কবিতা

মালা ঘোষ মিত্র

গভীরে


রামধনু এসে গোধূলিকে গড়ে তোলে
অবর্ণনীয় সুন্দর,
রঙিন আলোয় মন মাধুকরী
সময়ের দিনলিপি জমিয়ে রাখি অলিন্দে

বসন্ত বাতাসে বুনে চলি পূর্বরাগ,
দক্ষিণে ঘাট ছুঁয়ে যাচ্ছে,
তোমার কলকল শব্দের তান,
গাঢ় অন্ধকারে নিঃশব্দে জাল বোনে,
শৈল্পিক আলপনায় মগ্ন থাকি।
পলাশ ঝরে ঘাস ঢেকে  দিচ্ছে,
লাবডুব মনে দেখেছি যে অবয়ব
তাতে তুমিই—
কৌণিক মায়ায় ঢেকে রাখে ছায়া,
দূরত্ব বাড়লেও ইতস্তত
তোমার ভ্রমর কালো চোখ—
বাউল মনে পূর্বরাগ নিয়ে
চূড়া ছুঁয়ে পৌঁছায়
হৃদয়ের গভীরে—

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)