প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, June 14, 2024

হাপিত্যেশ | আলেয়া | রতন পালিত

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

রতন পালিত

আলেয়া


নদীর ওপারে একটা তাল গাছ
আমি শিস দিয়ে ডাকলাম
তাল গাছ হাত বাড়াল আমার দিকে

আমার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল জল
তৈরি হলো একটা নদী
আমি ওপারে গেলাম
দেখলাম,
এপারে দাঁড়িয়ে একটা তাল গাছ

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)