বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
তন্ময় কবিরাজ
তবু ইচ্ছেরা
যদি নদী হতে
একদিন সাঁকো ডিঙিয়ে
যেতাম তোমার বাড়ি
ক্লান্ত একাদশীর চাঁদে
আমার আজন্মকালের ভয়
শুধু মায়া এলে সরে যাই
তবু ইচ্ছেরা পাখির মতো ডাকে
তোমার ভাল লাগে
কিন্তু সে ডাকের অর্থ
বোঝনি তুমি আজও।
একদিন সাঁকো ডিঙিয়ে
যেতাম তোমার বাড়ি
আমার আজন্মকালের ভয়
শুধু মায়া এলে সরে যাই
তোমার ভাল লাগে
কিন্তু সে ডাকের অর্থ
বোঝনি তুমি আজও।

No comments:
Post a Comment