প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

আমাকে সহজ করে দাও | (মোক সহজ করি দিয়া) কবি- সমীর তাঁতী | অনুবাদ- মলয় সরকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/অনুবাদ কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | অনুবাদ কবিতা
অনুবাদ- মলয় সরকার
 
আমাকে সহজ করে দাও
 
(মোক সহজ করি দিয়া)
কবি- সমীর তাঁতী
 
আমাকে সহজ করে দেয় তোমার আহ্বান,
সাগরতলের থেকে উঠে আসা সুরের লহর,
তোমার অনুপম ওষ্ঠের ভঙ্গিমা
 
আমি চাইনি আমাকে গোপন করতে,
সমস্ত ঘটনা পুরানো হওয়ার পরে সমস্তই ভুলে যাওয়ার পরে,
আমি তোমার মাঝেই খুঁজে ফিরি মিলনের ঠাঁই,
এতটুকু আলো, রাখালের ডাকের সুর,
একটা প্রতীকের আবাহনী মন্ত্র
 
আমাকে দিও অরণ্য থেকে ছিঁড়ে আনা ফলের রস,
তোমার রহস্যময় জিহ্বার ঔষধি গুণ,
দিও সেই অলৌকিক শব্দর উপহার,
আমি চাই আমাকে নিদ্রার থেকে চুরি করে আনতে,
আমি চাই আমার সৌন্দর্যর থেকে চুরি করে আনতে-
 
তোমার কাছে যাওয়ার এই একটাই মাত্র পথ আমার,
নিত্য নদীর জলে গলে আসা তোমার ওষ্ঠ রঙা সূর্যের কিরণ
 
আমাকে সহজ করে দেয় তোমার আহ্বান,
তোমার অনুপম ঠোঁটের ভঙ্গিমা-
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)