প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

উৎসর্গ | অমিতাভ গুপ্ত

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
অমিতাভ গুপ্ত
 
উৎসর্গ
 
ঝর্ণা আত্মনিবেদনের দুপাড়ে শিলাচূর্ণ
যেভাবে রাখে ছড়িয়ে
যেভাবে জল অগ্নি থেকে শোষণ করে ক্ষমতা
তরঙ্গিত দীপ্র
মুকুট জ্বলে অন্ধকারে অথবা তার বাগর্থ
ধ্বনিতে মিশে যায়
যেভাবে এক অন্তহীন ধ্যানের মহা নিবিড়ে
আদিম ধ্রুবতারা
আদিমতম মেয়ের মতো অঙ্গ ভরে আঁকে
ব্যথার রূপকথা
সেভাবে এই বিশ্বভরা চূর্ণে অবিচূর্ণে
প্রণাম, ভালোবাসা
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)