প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | মল্লার এসেছিল | তন্ময় কবিরাজ

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

তন্ময় কবিরাজ

মল্লার এসেছিল


এক সন্ধে মল্লার এসেছিল
বিষণ্ণতার আলোতে দেখেছিলাম
মিটিমিটি তারা আর ফেরারি হাওয়াতে
জোনাকির মৌন মিছিল-
 
আমি আরোও নির্বাক একধাপ
আরোও কিছুটা পথ পেরোলে
শান্তি - দমকা কালবৈশাখী
হঠাৎ জানালা খুলে ঢুকে পড়ে ঘরে-
 
আমি কথা দিইনি কোনোদিন
আমি কথা রাখিনি কোনোদিন
 
শুধু ভেবেছি পাতাটুকু উড়ে এলে
আমিও উড়ে যাবো শেষ পাতায়
ধুলো মিশে যাবে বৃষ্টির আদরে।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)