বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য়
বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১
হাপিত্যেশ | কবিতা
রতন পালিত
শুভ জন্মদিন
রোগা চাঁদটা আকাশ থেকে একেবারে সামনে নেমে এল
সে তখন একটা একটা করে তার বসন ছাড়ছে
ফুটে উঠছে উপত্যকা বাহার
সে তখন একটা একটা করে তার বসন ছাড়ছে
ফুটে উঠছে উপত্যকা বাহার
নিভে গেল চাঁদ
অন্ধকারের আলোয় তখন
বৃষ্টির তান্ডব আর তীব্র শীৎকার
অন্ধকারের আলোয় তখন
বৃষ্টির তান্ডব আর তীব্র শীৎকার
একদিন সবুজ পৃথিবী গাইলো—
"আজ আমার শুভ জন্মদিন"
"আজ আমার শুভ জন্মদিন"

খুব ভাল লিখেছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গি…।
ReplyDelete