প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, July 4, 2024

তেল | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

তেল


মাছের তেলে মাছ ভাজতে ভাজতে
তেল কালো হয়ে এলো।
বোঝা গেল আর ভাজা যাবে না।
 
তখন ট্যাঁকে হাত দিয়ে দেখি
একটা আধলাও নেই।
তেল কিনবো কী করে!
 
তাই রাস্তায় বেড়িয়ে এলাম
কিছু কাজ জোগাড় করার ধান্ধায়।
 
রাস্তায় রাস্তায় ঘুরে মরছি
সকাল থেকে ঘাম ঝরিয়ে
দেখি কিছু কাজ জোগাড় করতে পারি কি না!

1 comment:

  1. আমার তেল দেবার কিছু নেই।তেল সব রান্না ঘরের ফ্যান খাচ্ছে। একজন মিস্ত্রী এসে বলে গেল। দেরি করলি কেন? তেল দিন তেল দিন। দারুন কবিতা।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)