প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, July 4, 2024

উৎসব | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

উৎসব


সব কিছু দিয়ে যেতে হবে, সব আলো অন্ধকার
দুর্ঘটনা, হত্যাদৃশ্য মন্বন্তর মহামারী সব
এ যেন এক অন্য উৎসব…

এখন খুনের বদলা খুন
মারের বদলা মার
সভাসমিতিতে যেখানেই যাও মুখ ও মুখোশ
যার যার…

গ্রামেগঞ্জে আধা-মফস্‌সলে ঘুম ভেঙে
জেগে ওঠা ভার, এখন রাস্তা দিয়ে শবদেহ চলেছে
সার সার…

শুধু পরিচয়পত্র দিয়ে নিয়ে যেতে হবে
সতত নিয়ে যেতে হবে কবরে কিংবা চিতায়
আর কিছু নয়, অপেক্ষা শেষ হয়ে গেছে

মাটিতে সব ভাই ভাই…

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)