প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 16, 2025

হাই ভোল্টেজের আলোয় লেখা | মনোজ অধিকারী

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মনোজ অধিকারী
 
হাই ভোল্টেজের আলোয় লেখা
 

এদিনে যা বুঝলাম, গাছদেরও
একটা সংবিধান আছে। কে কখন ফুল ফোটাবে
কে কতটুকু দেবে ছায়া, যার কাঠের
দাম যতবেশি সে মানুষ পোড়াবে। কখনো কখনো
খাট, ড্রেসিং টেবিল, চেয়ার, আলনা ইত্যাদি

 
কোন কাঠে বাড়ি বানানো হবে 
সেটা তার কাছে মৌলিক অধিকার, লঙ্ঘন করা
করা যাবে না এই সংবিধান – নইলে
শাস্তিস্বরূপ ঝড়কে লেলিয়ে দেওয়া হবে তার দিকে
আরও আছে, সময়মতো অক্সিজেন সরবরাহ
 
কেন্দ্রীয় বৈঠকে সিন্ধান্ত নেওয়া হয়েছে
তারা কোনদিন যুদ্ধে যেতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ
থাকে যে, অ্যামাজন এই সংবিধানের বাইরে নয়। 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)