বাতায়ন/দহন/গল্পাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | গল্পাণু
কেয়া নন্দী
প্রতীক্ষা
কলেজবেলায় কথা হয়েছিল
রবীন্দ্রসদনে কবিগুরুর জন্মতিথি অনুষ্ঠান একসঙ্গে দেখবে। তাই জ্বলন্ত দুপুরের কষ্ট
উপেক্ষা করে আজও বিশেষদিনে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করে প্রৌঢ়া শম্পা। সেদিন না
পারলেও এবছর যদি অতীন আসে...
সমাপ্ত

No comments:
Post a Comment