বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
তন্ময় কবিরাজ
সুইসাইড নোট
আমার কবিতা বলেছে ঘুম
পেয়েছে
আমার কবিতা বলেছে বিক্রি হবে তোমার হাতে
আমার কবিতা তোমার কথা ভেবে নষ্ট হয়েছে
আমার কবিতা রাতে ট্রেনে শিলিগুড়ি চলে গেছে
আমি জানি না আমার
ঠিকানা
আমি তার বাড়িতে রাত কাটাবো
আজ সন্ধে সকাল হবে, অনেক কথা বাকি আছে
ভাঙছে মেঘ, উড়ছে জীবন
বন্যা যেমন শহর ডিঙিয়ে গ্রামে যায়
ইচ্ছে শুধু শুকনো বাদাম, খোলসখানি পড়ে
ঝড় আসবে, কবিতা ভাসবে জলে
আমার কবিতা নির্বাসিত,
আমি শাসকের প্রজা।
আজ শুনেছি, আমার কবিতা
বিষ খেয়েছে
নন্দন চত্বরে, কবিতার বুকে পার্টির ঝান্ডা
মদের নেশায় শব্দরা বেসামাল
ধান্দাবাজদের শোকের মহড়া
আমার কবিতা আমি নিশ্চুপ
"কোনো কবিতাই
ফিরবে না আর"
টেবিলে রাখা সুইসাইড নোট।
আমার কবিতা বলেছে বিক্রি হবে তোমার হাতে
আমার কবিতা তোমার কথা ভেবে নষ্ট হয়েছে
আমার কবিতা রাতে ট্রেনে শিলিগুড়ি চলে গেছে
আমি তার বাড়িতে রাত কাটাবো
আজ সন্ধে সকাল হবে, অনেক কথা বাকি আছে
বন্যা যেমন শহর ডিঙিয়ে গ্রামে যায়
ইচ্ছে শুধু শুকনো বাদাম, খোলসখানি পড়ে
ঝড় আসবে, কবিতা ভাসবে জলে
আমি শাসকের প্রজা।
নন্দন চত্বরে, কবিতার বুকে পার্টির ঝান্ডা
মদের নেশায় শব্দরা বেসামাল
ধান্দাবাজদের শোকের মহড়া
আমার কবিতা আমি নিশ্চুপ
টেবিলে রাখা সুইসাইড নোট।

No comments:
Post a Comment