বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
দূরের বর্ষা
ভিজে ভিজে কতবার বৃষ্টি হয়েছি
দেখেছি বৃষ্টির চলে যাওয়াটুকু
দেখেছি বৃষ্টির চলে যাওয়াটুকু
যাওয়া যে এতই কঠিন
পাওয়ার চেয়েও তার তীব্র অভিলাষ
পাওয়ার চেয়েও তার তীব্র অভিলাষ
এখন সে তীব্র বারিধারা ম্লান হয়ে এলো
ম্লান হোলো ঝরঝর ঝরে যাওয়াটুকু
ম্লান হোলো ঝরঝর ঝরে যাওয়াটুকু
মানুষ বোঝে না তবু দিগন্ত ডাকে
সমস্ত পোশাক খুলে চেনা যায় তাকে

No comments:
Post a Comment