বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
কবিতাগুচ্ছ
অমিতাভ গুপ্ত
মানুষের মুখ
সূর্যের বিধ্বস্ত ছবি মনে পড়ে? মনে পড়ে আমাদের সেই
দেখাশোনা? প্রথম যেদিন ঘন অশ্রুর মতন রক্ত ক্ষতমুখ দিয়ে
উচ্ছ্বসিত হয়ে উঠে আমাদের সরল সম্পূর্ণ চোখ, কপালের তিল

ছুঁয়েছিল,
সেদিনও পাইনি টের কত ক্ষয় কত ক্ষতি বাকি
ঝুঁকে পড়ে দেখেছি দিগন্ত শুধু বিস্ফারিত- পাখিরও ডানায়
অশুভচিহ্নের মতো সূর্যাস্তের কিছু আভা, কিছু অন্ধকার
সেইসব অন্ধকার কোলে টেনে নিয়ে তার ঘন কালো চুলে
রেখেছি সামান্য ঠোঁট-একটি চুম্বনে যত প্রতিবাদ থাকে

দিয়েছি সহজ গল্পে ফাঁদ পেতে, যখন পৃথিবী ছিল
উষ্ণ ও সবুজ
সেদিনের রূপকথা বলেছি যেমন ক'রে মানুষেরা রূপকথা বলে
মনে পড়ে সেইসব? যেদিন সমস্ত সূর্য ভেঙে ভেঙে ঝ'রে পড়ে গেল
মনে পড়ে বলেছিলে, 'তোমার উদ্ভ্রান্ত মুখ', বলেছিলে, 'ভালবাসা যায়'

No comments:
Post a Comment