প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, August 2, 2024

ছুঁয়ে দেখো আকাশ... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

রতনলাল আচার্য্য

ছুঁয়ে দেখো আকাশ...


শক্ত দুটো হাত চেয়েছিলাম শেষ অবলম্বন, অন্ধের যষ্টি
পেছন ফিরে তাকালে তৃপ্তির ঢেকুর তোলার স্বাদ
অতলান্তিক একাকীত্বের নির্জনতা ঘোচানোর চাবি
যার ঐশী ছোঁয়ায় থাকবে এই সত্যাগ্রহের নান্দনিকতা
ভোরের শিশির, মধ্যাহ্নের সূর্য, গোধূলির রং অবলোকন করার মতো একজোড়া
সুন্দর মায়াবী চোখ
ধীবরের স্বপ্ন, কৃষাণীর হাসি, দিন বদলের উপাত্ত,
শস্যের হাসি ছড়ানো ফলবতী জমিন
 
তোমার চোখ দিয়ে দেখে নিতে চাই প্রথম সূর্যের মুচকি হাসি
 
হবে কি দোসর এই প্রান্তিক কবির?

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)