প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | আগুনে চিৎকারও পুড়ে যায় | নীলম সামন্ত

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

নীলম সামন্ত

আগুনে চিৎকারও পুড়ে যায়

 
এত লোভ! 
 
কুকুরের মতো ল্যাজ নাড়ে ওরা কিন্তু কুকুর নয়
থালা ভর্তি খাবারে অরুচি বলে 
বাসের সিটে, স্ট্রেচারে কিংবা যখন তখনের রাস্তায় 
সাজিয়ে দিচ্ছি 
জরায়ু সমেত অন্যান্য যৌনাঙ্গ 
কী? 
এতেও মিটবে না? 
কোটি কোটি স্বাদকোরকে রক্তও লেগে গেছে 
দেখো দেখো
চায়ের সাথে খাও, মাঝরাতে খাও, লুকিয়ে লুকিয়ে খাও।
গায়ের জোরে খেয়ে হাত ঢুকিয়ে ছিঁড়ে নাও একটুকরো হৃৎপিণ্ড 
আর বারে বারে প্রমাণ করো
তোমাদের ভেতর ঘুমন্ত জানোয়ার জেগে যায় উরুর গন্ধে। 
 
কে বাঁচাবে এই ফুলেদের? 
 
ইশ! একদম না
ফুলের সাথে যোনির তুলনা টেনো না
কাঁচা মাংসের স্বাদ যে জিভ একবার পেয়েছে 
ফুল কীভাবে খাবে? 
 
এর থেকে পাঞ্জা তোলো 
দিন দুপুরে ভরা রাস্তায় হাজার হাজার জনতায় ভরা রাজপথে
গোপন হাত চালান করে স্তন ছিঁড়ে নাও 
তবেই না তুমি পুং-লিঙ্গ!
তবেই তোমার পেশির জোর! 
তারপর বুক ফুলিয়ে কথা বলো।
 
আমার ও আমাদের প্রত্যেকের নরম মাংসেও
রক্তাক্ত জানোয়ার আছে হে লিঙ্গবাদী  
আজ তুমি নিশ্চিন্তে ঘুমোও 
স্বপ্ন দেখো,
শুধু সাবধানে থেকো
মনে রেখো, আগুনে চিৎকারও পুড়ে যায়।
 

1 comment:

  1. বড়ো নির্মম সত্য উঠে এলো কবিতায় - পাপিয়া অধিকারী

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)