বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
পপি মৈত্র
নৃশংসতার শাস্তি হোক নৃশংসভাবেই
এনকাউন্টার কিংবা #সি নয়—
ছেড়ে দেওয়া হোক ক্ষুধার্ত বাঘ-সিংহের
সামনে
শিকারির নৃশংসতার প্রতিটি থাবা যেভাবে
অসহায় নিষ্পাপ শরীরটিকে শিকার বানিয়ে
ছিন্নভিন্ন ক্ষতবিক্ষত করে চেটেপুটে মিটিয়েছে
তাদের হিংস্র শরীরের ললুপতার খিদে
আর সুস্বাদু রক্তে জুড়িয়েছে কামের মরণ পিপাসা
সেই হিংস্র পিশাচগুলোকে শিকার বানিয়ে
ছেড়ে দেওয়া হোক খাঁচায় বন্দি ক্ষুধার্ত সিংহের সামনে
যার প্রতিটি থাবা হয়ে উঠুক তাদের থেকেও বেশি নৃশংস
ছিন্নভিন্ন ক্ষতবিক্ষত হোক তাদের বর্বর অপবিত্র শরীর
প্রতি সেকেন্ডে ভয়ে শিউরে উঠুক শরীরের প্রতিটি অঙ্গ
ঠিক যেভাবে প্রতি সেকেন্ডে ভয়ে অপমানে
যন্ত্রণায় কেঁপে
উঠেছিল অসহায় মেয়েটির এক আকাশ স্বপ্নে ভরা হৃদয়
অসহায় নিষ্পাপ শরীরটিকে শিকার বানিয়ে
ছিন্নভিন্ন ক্ষতবিক্ষত করে চেটেপুটে মিটিয়েছে
তাদের হিংস্র শরীরের ললুপতার খিদে
আর সুস্বাদু রক্তে জুড়িয়েছে কামের মরণ পিপাসা
ছেড়ে দেওয়া হোক খাঁচায় বন্দি ক্ষুধার্ত সিংহের সামনে
যার প্রতিটি থাবা হয়ে উঠুক তাদের থেকেও বেশি নৃশংস
ছিন্নভিন্ন ক্ষতবিক্ষত হোক তাদের বর্বর অপবিত্র শরীর
প্রতি সেকেন্ডে ভয়ে শিউরে উঠুক শরীরের প্রতিটি অঙ্গ
উঠেছিল অসহায় মেয়েটির এক আকাশ স্বপ্নে ভরা হৃদয়

No comments:
Post a Comment