বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
কুশল মৈত্র
রাতজাগা আন্দোলনে হাজারো কাদম্বিনী
আয় রে আয় রে সবাই ছুটে আয় তোরা
দেশ ভেসেছে কাদম্বিনীতে ভিজেছে চোখের আগুনজলে মুখ ঢেকেছে গোটাবাংলা, বুকে জমেছে অকথ্য শোকের বর্ণমালা।
চিরনিদ্রায় চলে যাওয়া এক সমাজসেবী
চিকিৎসক — তাকেও হতে হোলো সমাজের
এক মারাত্মক ব্যাধি, ধর্ষণের শিকার;
তা আমরা কী করে ভুলি! বিচার চাই! বিচার
নাই! কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য পথে নেমেছে তাই গোটা বাংলা।
রাতে ঘুমের মধ্যে দেখি তোমার মুখ
কাদম্বিনী আয়নায় এসে দাঁড়াও তুমি!
বলো— গাঢ় অন্ধকার হবে সরাতে তোমাদেরই, প্রতিবাদ হবে মোমবাতি মিছিলে, চারিদিক শুধু চিৎকার আর হাহাকার—
বিক্ষোভ— হোক কলরব!
বিক্ষত পাপড়ির প্রতিটি রক্তের ফোঁটার
জবাব চাই— স্বাধীনতার এই মধ্যরাতে আমরা তাই নামছি মেয়েরা দূর নয় আর বহুদূর—
আগুন উঠেছে জ্বলে, তৃষ্ণার ছায়াতে রাত্রিদিন
জ্বলুক আগুন! মশাল মিছিল—
মোমবাতিতে লেগে রয়েছে কাদম্বিনী তোমার বাঁচার লড়াইয়ের রক্তের শেষ দাগটুকু—
তা আজ আমরা কী করে ভুলি।
শিরদাঁড়া আজ মিলেমিশে এক ইতিহাস হোক—
চল পা বাড়াই... পথেই হোক কলরব—
কাদম্বিনীর নৃশংস অত্যাচারের
স্বাধীনতার মধ্যরাতে ঝড় উঠুক — উঠুক ঝড়
বিধ্বস্ত লাল রক্তের আজ আগুন নগরীতে...
দেশ ভেসেছে কাদম্বিনীতে ভিজেছে চোখের আগুনজলে মুখ ঢেকেছে গোটাবাংলা, বুকে জমেছে অকথ্য শোকের বর্ণমালা।
বলো— গাঢ় অন্ধকার হবে সরাতে তোমাদেরই, প্রতিবাদ হবে মোমবাতি মিছিলে, চারিদিক শুধু চিৎকার আর হাহাকার—
আগুন উঠেছে জ্বলে, তৃষ্ণার ছায়াতে রাত্রিদিন
মোমবাতিতে লেগে রয়েছে কাদম্বিনী তোমার বাঁচার লড়াইয়ের রক্তের শেষ দাগটুকু—
তা আজ আমরা কী করে ভুলি।
চল পা বাড়াই... পথেই হোক কলরব—
কাদম্বিনীর নৃশংস অত্যাচারের
স্বাধীনতার মধ্যরাতে ঝড় উঠুক — উঠুক ঝড়

No comments:
Post a Comment