বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
উদয় মণ্ডল
স্বাধীন সম্ভোগ
প্রয়োজনে বা অপ্রয়োজনে
এভাবেই একদিন
পোষ্যরাই হয়ে ওঠে অতি প্রিয় বাঘ!
তাদেরও তো প্রয়োজন—
পোষ্যরাই হয়ে ওঠে অতি প্রিয় বাঘ!
তাদেরও তো প্রয়োজন—
নিত্য
নেশাবস্তু, প্রিয় সম্ভোগ।
তারপর— তারা এতই স্বাধীন হয়
চারিদিক ভেবে নেয় বন।
তারপর— তারা এতই স্বাধীন হয়
চারিদিক ভেবে নেয় বন।
ক্রমশ হায়েনার দৃষ্টিতে বাঘ হয় যোগ
উলঙ্গ উল্লাসে পালিত হয় স্বাধীন সম্ভোগ!
উলঙ্গ উল্লাসে পালিত হয় স্বাধীন সম্ভোগ!
পাহারাদার অবুঝ সাজেন
আহা! করেন আপশোশ!
আহা! করেন আপশোশ!

No comments:
Post a Comment