বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
পার্থ রায়
বৃষ্টি নামবার আগে
বৃষ্টি শুরু হবার আগে তোমার সঙ্গে
আমার দেখা হবার কথা ছিল
চালধোয়া জলের মতন আকাশ
ঘোলাটে সেই জল মাটি থেকে ওপরে
আমার দেখা হবার কথা ছিল
চালধোয়া জলের মতন আকাশ
ঘোলাটে সেই জল মাটি থেকে ওপরে
উঠে যাবার ঠিক আগে
যখন সবকিছু জলছবির উপমা
তখন তোমার সঙ্গে দেখা হবার কথা ছিল
নাহলে বর্ষা কিছু নতুন কথা নয়
আকাশ ভরা রাস্তা হারানো মেঘও
বৃষ্টিধৌত ধানের ক্ষেতকেও
বন্যার জন্য অপেক্ষা করতে দেখেছি বহুবার
শুধু এই বর্ষণ অন্যতর কারণ
তুমি আসবে বলেছিলে
ভালবাসা একটা অনুভব
তার অধিক কিছু নয়
যদি সত্যিই অধিক কিছু থাকে তা হল
উচাটন একজন মানুষ কোনো মানুষীর প্রতীক্ষা করে করে
এক সময়ে
নিজেই বৃষ্টিকণা হয়ে ঝরে পড়েছে এই পৃথিবীতে
বুকভরা ভালবাসা অবশেষে একটা অভ্যাস
যেমন ঈশ্বর ভক্তি
যেমন বিনিদ্র রাত
যেমন অনন্ত অপেক্ষা
বৃষ্টি নামবার আগে তুমি আসবে বলেছিলে
যখন সবকিছু জলছবির উপমা
তখন তোমার সঙ্গে দেখা হবার কথা ছিল
নাহলে বর্ষা কিছু নতুন কথা নয়
আকাশ ভরা রাস্তা হারানো মেঘও
বৃষ্টিধৌত ধানের ক্ষেতকেও
বন্যার জন্য অপেক্ষা করতে দেখেছি বহুবার
শুধু এই বর্ষণ অন্যতর কারণ
তুমি আসবে বলেছিলে
ভালবাসা একটা অনুভব
তার অধিক কিছু নয়
যদি সত্যিই অধিক কিছু থাকে তা হল
উচাটন একজন মানুষ কোনো মানুষীর প্রতীক্ষা করে করে
নিজেই বৃষ্টিকণা হয়ে ঝরে পড়েছে এই পৃথিবীতে
বুকভরা ভালবাসা অবশেষে একটা অভ্যাস
যেমন ঈশ্বর ভক্তি
যেমন বিনিদ্র রাত
যেমন অনন্ত অপেক্ষা
বৃষ্টি নামবার আগে তুমি আসবে বলেছিলে

No comments:
Post a Comment