প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

সম্মতি | বিশ্ব প্রসাদ ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

বিশ্ব প্রসাদ ঘোষ

সম্মতি


যেভাবে অনেক দিন পর বৃষ্টি আসে
তৃষ্ণার্ত গাছের কাছে,
সেরকম কোনো প্রসন্ন আভাস পেলে
এই শহরে থেকেও যেতে পারি।
তোমার বাড়ির রাস্তায় না হলেও
একটু দূরে, যেখান থেকে বাসে বা অটোয়
তোমার কাছাকাছি যাওয়া যায়—
 
পাড়ার ছেলেরা হয়তো খুশি হবে না,
তবে কয়েকটি ব্যান্ডেডের ভরসায়
আমি সারা দুপুর তোমার ঝুল বারান্দার নীচে
কাটিয়ে দিতে পারি।
 
সম্মতি ফুল হয়ে ঝরতে পারে, এই আশায়—

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)