বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
কমলকুমার মণ্ডল
ইতি, তোমার তিলোত্তমা
এ কোন সকাল, ভোরের কুয়াশা ঢাকা
ভেজা স্বপ্নগুলো বাতিঘরের
দমকা বাতাস গিলে খায়
চলমান জলছবি
তোমার রক্ত কণায় আদিমতার লালারস
শিৎকারের উল্লাস বে-লাগাম
তোমার আত্মজা, তোমার পৃথিবী
নখ-দাঁতে ক্ষতবিক্ষত
তবুও, শিরা উপশিরায় হিমস্রোত
আর কত দিন, কত কাল…
সুখ ঢলা কাচঘর, আমিত্বের বজ্র বাসর
উজান স্রোতে কদাচিৎ পায়ে পা
মৃদু আলো মোমবাতি - ক্ষয়ে যাওয়া প্রতিবাদ
আমার মায়ের শূন্য বুক, হাহাকার
করুণার রোষানলে দগ্ধ অট্টহাসি
দায়হীন দায় কাঁধে
শাসক-শোষিতের লুকোচুরি
এ যেন এক সরস প্রেম
মশাল জ্বালো আমিত্বের
বেড়াজালে
হাতে হাত শৃঙ্খল
আমাদের আত্মজা - হোক কলরব
আমার দগদগে ক্ষত, গোপন শরীর
শেষ বারের মতো…
তোমার মনুষ্যত্ব, তোমার বিবেক নিংড়ে
মসৃণ হোক আগামী সকাল
-ইতি তোমার
তিলোত্তমা।
ভেজা স্বপ্নগুলো বাতিঘরের
দমকা বাতাস গিলে খায়
চলমান জলছবি
তোমার রক্ত কণায় আদিমতার লালারস
তোমার আত্মজা, তোমার পৃথিবী
নখ-দাঁতে ক্ষতবিক্ষত
তবুও, শিরা উপশিরায় হিমস্রোত
আর কত দিন, কত কাল…
উজান স্রোতে কদাচিৎ পায়ে পা
মৃদু আলো মোমবাতি - ক্ষয়ে যাওয়া প্রতিবাদ
করুণার রোষানলে দগ্ধ অট্টহাসি
দায়হীন দায় কাঁধে
শাসক-শোষিতের লুকোচুরি
এ যেন এক সরস প্রেম
হাতে হাত শৃঙ্খল
আমাদের আত্মজা - হোক কলরব
আমার দগদগে ক্ষত, গোপন শরীর
শেষ বারের মতো…
মসৃণ হোক আগামী সকাল

No comments:
Post a Comment