প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | নিস্তার নেই | মহঃ মহসিন হাবিব

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

মহঃ মহসিন হাবিব

নিস্তার নেই

 
ধর্ষিতা আত্মার বেসাতিতে
স্মৃতি মন্দির বা তিন টুকরো জমিই যথেষ্ট।
ঝুলি থেকে বেড়াল বাচ্চা যাতে না বের হয়; নিশ্চিন্তে থুতু উপর দিকেই ফেলি।
 
মোমবাতির মিছিলেও 
মিশতে অসুবিধা নেই।
 
দুকান কাটা হয়ে 
চোরের মায়ের মতো গলা ফাটিয়ে প্রমাণ করি 
আমি সমব্যথী!
 
বৃষ্টি আসার আগেই
কাজটা শেষ করি -
নচেৎ কেউ যদি দড়ি ধরে মারে টান...
তাসের ঘরের মতো খানখান হবে
খোঁজ মিলবে না নিস্তারের যোনিপথ।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)