বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
পিয়ালী
সেন
নদীর মতো
তুমি শান্ত নদীর মতো বহমান হও
আবর্জনা, পাঁক আর পাপ যত
ডুবে যাক,
ভেসে যাক তোমার বুকে
নাহয় তাতে নদীখাতে বাড়ল একটু ক্ষত…
আবর্জনা, পাঁক আর পাপ যত
নাহয় তাতে নদীখাতে বাড়ল একটু ক্ষত…
আমি লিখব তোমায় নিয়ে,
ছিঁড়ব, খুঁড়ব
যেমন যেমন পারি আর ভাঙব নদীর পাড়
নদীর ধারেই বসত যাদের এ অধিকার
প্রাপ্য তাদের, বরং আছে বিশেষ কিছু ছাড়…
দিন শেষে জমা যত ক্ষোভ,
চাপা যত রাগ
অবলীলায় নদীতে দিক বিসর্জন তারা…
নদী কিন্তু স্বচ্ছতার চাদর ঢেকে চলবে ঠিকই
কান্না নিয়ে অবিশ্রান্ত বইবে জলধারা...
শুধু মনে রেখো নদীর তীরে উঠেছে আজ
নগর যত গড়ে, সবার উৎস নদী জানে
জলোচ্ছাসে বাঁধ ভেঙে যায় প্রলয়কালে,
শান্ত নদী খুব সহজেই বন্যা ডেকে আনে
নদীর ধারেই বসত যাদের এ অধিকার
প্রাপ্য তাদের, বরং আছে বিশেষ কিছু ছাড়…
নদী কিন্তু স্বচ্ছতার চাদর ঢেকে চলবে ঠিকই
কান্না নিয়ে অবিশ্রান্ত বইবে জলধারা...
শুধু মনে রেখো নদীর তীরে উঠেছে আজ
নগর যত গড়ে, সবার উৎস নদী জানে

Koto sundor lekha ❤️
ReplyDeleteঅনেক ভালোবাসা
Deleteজীবন মুখি সুন্দর মর্মার্থ। শুভেচ্ছা রইলো।
ReplyDelete