প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 15, 2024

মুখর | কীট জন্ম | মধুপর্ণা বসু

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

মধুপর্ণা বসু

কীট জন্ম


এমনই পরিণাম জন্মের দাগ জুড়ে,
চোখ রাখা দায়, জ্বালা ধরানো নির্লজ্জতা।
শুধু খাদ্য হয়ে ছুঁড়ে দিচ্ছে নরবলি তোমায়
আর যদি চোখে থাকে বিন্দু মাত্র আগুন
চোখ উপড়ে, যোনি ছেঁচে, মেরুদণ্ড কুপিয়ে
শেষ মোচ্ছব লুটে নেবে পুরুষত্বের দালাল!
তোমার প্রাণভোমরা ব্ল্যাকে বেচে লাল-
কোন কুচ্ছিত দালালের হলদেটে জিভ।
তুমি নারী, চোখ বুজে প্রসব করো আর্তনাদে
এই যুগের নিকৃষ্ট নরখাদক!

আর আমরা  অথবা আমি?

একদম ঠিক অনুমান মেরী জান্,
আমি দুগ্ধপোষ্য গৃহপালিত হারামি,
ধার নিয়ে সভয়ে বুকে লুকিয়ে রাখছি
আগামী দিনের অক্সিজেন।
নিঘিন্নে এই পোষমানা গিনিপিগ জীবন।


 

6 comments:

  1. এভাবে বলিষ্ঠ ভাবে বলা দরকার

    ReplyDelete
  2. Replies
    1. কৃতজ্ঞতা

      Delete
    2. প্রতিবাদ থেমে গেলে চলবেনা।

      Delete
  3. বলিষ্ঠ প্রতিবাদী কন্ঠ। অপূর্ব ! - পাপিয়া অধিকারী

    ReplyDelete
    Replies
    1. অজস্র ধন্যবাদ জানালাম।

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)